সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের সোনাপুর কলাপট্টি বাজারের পিছনে নিজ বাড়ীতে তাসফিয়া আক্তার (৯) নামে একজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।এ নিয়ে কাঁচপুর ইউনিয়নে তিন জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এর স্বাস্থ্য সহকারী সবুজ ভাট্টাচার্য বলেন,আমরা জানতে পেরেছি গত ১০ এপ্রিল তাসফিয়া পার্শ্ববর্তি সেনপাড়া এলাকায় ঘুরতে যায়। তারপর ,১২ এপ্রিল ঠান্ডা জ্বর সর্দি অনুভব হয় তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ১৮ এপ্রিল করোনা স্যাম্পল কালেকশন করে আইইডিসিআর এ প্রেরণ করা হলে তা পরীক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার করোনা পজেটিভ।
সোনারগাঁয়ে এ নিয়ে মোট করোনায় আক্রান্ত ১৩ জন। তার মধ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নে ৫ জন। কাঁচপুর ইউনিয়নে তাসফিয়া আক্তার সহ ৩ জন, পৌরসভার টিপরদীতে ১, শম্ভপুরায় ১, সোনারগাঁ থানার এক মহিলা কনস্টেবর করোনা তার দেশের বাড়ী মন্সিগঞ্জে করোনায় আক্রান্ত হন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে যে ২ জন মারা যান তাদের নমুনা সংগ্রহ করে তাদের রির্পোট ও পজেটিভ আসে।
























