জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে আরো ৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জন। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেলিম মিঞা।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ৯ জন কালাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা ঢাকা,নারায়নগঞ্জ ও গাজীপুর ফেরত। রাতেই তাদের ৭ জনকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশনে পাঠানো হয়েছে। একজন মহিলা পলাতক ছিল তাকে বুধবারে আটক করে তাকেও ঐ আইসোলেশনে পাঠানো হয়েছে। অন্য একজনকে গাজীপুরে আটক করে তাকে সেখানে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের পরিবারের সবাইকে হোম কোয়ান্টানে রাখা হয়েছে।
জেলায় মোট ১২৯৫ জনের নমুনা রির্পোট সংগ্রহ করে পাঠানোর পর তাদের মধ্যে ৭৮২ জনের নমুনার রির্পোট আসে তার মধ্যে ২৮ জনের নমুনার পজেটিভ রির্পোট এসেছে।
























