মহান মে দিবস উপলক্ষে সকল শ্রমিকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁও পৌরসভার সন্তান মানবিক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা- মোহাম্মদ হোসাইন, গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এই প্রতিনিধি কে মোবাইল ফোনে সাক্ষৎাকারে তিনি মেহনতি শ্রমীক ভাই বোনদের এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মানবিক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা- মোহাম্মদ হোসাইন বলেন, পহেলা মে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। ১৮৮৬ ইং সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমজীবী মানুষ শোষণ, নিপীড়ন ও তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে বুকের তাজা রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করে তাদের সে অধিকার আদায় করেছিল। আজকের এই দিনে সকল শ্রমিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি আরো বলেন, করোনা ভাইরাস বিস্তৃতির প্রেক্ষাপটে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুসরণ করে যথাযথ গুরুত্বসহ ১লা, মে’ আন্তর্জতিক শ্রম অধিকার দিবস তথা (মে’ দিবস) পালনের জন্য জেলার সকল শ্রমজীবী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা বিনা প্রয়োজনে কেউ বাড়ি থেকে বের হবেন না। ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। নিজে সুস্থ্য থাকুন, অপরকে সুস্থ্য থাকতে সহায়তা করুন এবং সরকারি নির্দেশনা মেনে সবাইে আবারো বলবো আপনার সবাই ঘরে থাকুন। করোনা ভাইরাসের পরিস্থিতি ভালো হলে আগামী বছর সবাই মিলে মহান ১লা মে’ মানে আন্তর্জাতিক মে’ দিবস পালন করবো। ইনশাআল্লাহ।
























