মহান মে দিবস উপলক্ষে সকল শ্রমিকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আজিজুল ইসলাম মুকুল, সভাপতি-বঙ্গবন্ধুসাংস্কৃতিক জোট সোনারগাঁ উপজেলা শাখা, সভাপতি-খেলাঘর সোনারগাঁ উপজেলা শাখা ও সভাপতি-পরিবেশ রক্ষা ও উন্নয়নসোসাইটি সোনারগাঁ উপজেলা শাখা। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এই প্রতিনিধি কে মোবাইল ফোনে সাক্ষৎাকারে তিনি মেহনতি শ্রমীক ভাই বোনদের এ শুভেচ্ছা ওঅভিনন্দন জানান।আজিজুল ইসলাম মুকুল বলেন, পহেলা মে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। ১৮৮৬ ইংসালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমজীবী মানুষ শোষণ, নিপীড়ন ও তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষেবুকের তাজা রক্ত ঢেলে রাজপথ রঞ্জিত করে তাদের সে অধিকার আদায় করেছিল। আজকের এই দিনে সকল শ্রমিকদের জানাইআন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।তিনি আরো বলেন, করোনা ভাইরাস বিস্তৃতির প্রেক্ষাপটে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুসরণ করে যথাযথ গুরুত্বসহ ১লা, মে’ আন্তর্জতিক শ্রম অধিকার দিবস তথা (মে’ দিবস) পালনের জন্য জেলার সকল শ্রমজীবী জনতার প্রতি আহ্বান জানাচ্ছিআপনারা বিনা প্রয়োজনে কেউ বাড়ি থেকে বের হবেন না। ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। নিজে সুস্থ্য থাকুন, অপরকে সুস্থ্য থাকতেসহায়তা করুন এবং সরকারি নির্দেশনা মেনে সবাইে আবারো বলবো আপনার সবাই ঘরে থাকুন। করোনা ভাইরাসের পরিস্থিতিভালো হলে আগামী বছর সবাই মিলে মহান ১লা মে’ মানে আন্তর্জাতিক মে’ দিবস পালন করবো। ইনশাআল্লাহ।
পরিশেষে আজিজুল ইসলাম মুকুল কবিতার সুরে বলেন-আমরা শ্রমিক, শ্রম আর ঘাম চির সাথী। যন্ত্রের তালে দেহ মন দোলে দিবা-রাতি। “মে দিবস অমর হোক”
























