নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আবারো প্রমাণ করলেন এবং এই দুঃসময়ে অসহায় মানুষের কথা বুলেননি ছুটে এসেছেন মানুষের কাছে দাঁড়িয়েছে মানুষের পাশে। তিনি হলেন জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ।
শুক্রবার রাতের আধারে গলাচিপা রুপারবাড়ী,গলাচিপা কলেজ রোড এবং কুমুদিনি হাসপাতালের পিছনে তিনি ১০০ পরিবারের মাঝে নিজ হাতে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেন।
যুবলীগ নেতা ফয়েজ বলেন,দেশের এই ক্লান্তিময় সময়ে ঘরে বসে থাকতে পারি না।যে কোন দূর্যোগময় সময়ে আমি তাদের পাশে ছিলাম।নারায়নগঞ্জে অনেকে এই সময়ে কর্মহীন হয়ে পড়েছে।অনেক আছে হাত পাততে পারে না।এরুকম মানুষের মাঝে সামথ্য অনুযায়ী কিছু খাবার দিয়ে সহায়তা করেছি।
পরিশেষে আমি বৃত্তবানদের আহ্বান করবো যার যতটুকু আছে দেশের এই ক্লান্তিময় সময়ে তাদের পাশে এসে দাড়ান।ইনশাআল্লাহ আপনার আমার সহায়তায় কেউ খাদ্য অভাবে থাকবে না।আল্লাহ আমাকে দিয়েছেন সহায়তা করার জন্য।সব কিছুর মালিক আল্লাহ,আমি একমাত্র উছিলা।
























