সোনারগাঁও প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আল মামুন এই অভিযান পরিচালনা করেন।
এসময় মোগরাপাড়া চৌরাস্তা বাজারের বিভিন্ন ফলের,কসমেটিক্সের দোকান ও জিলেপির দোকানিকে ওজনে কম ও লক ডাউন ভেঙ্গে দোকান খোলা রাখার অপরাধে কয়েকটি দোকানদারকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, লক ডউন ভেঙ্গে দোকান খোলা রেখে স্যাভলনসহ চিকিৎসা পণ্য মজুদ করে তা বেশি দামে বিক্রয় করার অপরাধে রাবেয়া কসমেটিক্সের দোকানের মালিক শাহীন আলমকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা , রফিককে ৫০ হাজার টাকা ও ওজনে কম দেয়ার অপরাধে ফলের দোকারদার জাবেদসহ চার জনকে ৪০০০ হাজার ও জিলেপি দোকানদার মুজিবুর রহমান, তুষার, জনি ও রায়হানকে ২০০০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ও সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৮জনকে ২৯০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
























