সোনারগাঁয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল
মোঃ অমিত হাসান মিরাজ, তিনি করোনা ভাইরাসে একজন সেচ্ছাসেবী ছিলেন এবং তিনি সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও ব্লাড ফর নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক।
অমিত হাসান মিরাজ ঘরোয়া চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা। এখবর শোনার পর মানবিক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা- মোহাম্মদ হোসাইন, গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এর নির্দেশে ছাত্রলীগের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তপু ঘোষ ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম রাসেল ও সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সংগ্রামী সভাপতি শামীম আহমেদ করোনার জয়ী এই যোদ্ধার বাসায় গিয়ে ফুলের শুভেচ্ছা জানান।
জানা যায়, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম এর নেতৃত্বে “ব্লাড ফর নারায়ণগঞ্জ” সংঘঠনের উদ্যোগে সেচ্ছাসেবী টীম গঠন করা হয় এই সেচ্ছাসেবী ইউএনও’র সাথে করোনা আক্রান্ত ব্যাক্তির সেবা যত্ন ও মৃত ব্যাক্তিদের দাফনকার্য সম্পুর্ণ করছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ শে এপ্রিল স্বাস্থ্যসেবা অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী ব্লাড ফর নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সেচ্ছাসেবী মোঃ অমিত হাসান মিরাজ করোনা পজিটিভ হয়।
এরপর থেকেই করোনায় পজেটিভ এই সেচ্ছাসেবী ইউএনও’র সার্বিক তত্তাবধানে থেকে স্বাস্থ্যকর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী নিয়ম করে গরম পানি খাওয়া, গরম পানির ভাপ নেয়া, লবণযুক্ত গরম পানির গরগরা করা, নিয়মিত আদা, লং, এলাচ, দারুচিনি দিয়ে চা খাওয়া, ভিটামিন-সি, ভিটামিন-ডি, ভিটামিন-ই জাতীয় খাবার খাওয়া আর মায়ের হাতের নানান পুষ্টিকর খাবার খাওয়ার মধ্যেই পরিক্ষায় গত শনিবার ১৬ই মে, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী মোঃ অমিত হাসান মিরাজের কোভিড ১৯ নেগেটিভ এসেছে।
করোনাজয়ী বীরযোদ্ধা অমিত হাসান বলেন, করোনা ভাইরাস শক্তিশালী হওয়া সত্বেও আমি হাল ছাড়েনি। আমি যে মায়ের একমাত্র ছেলে। এই করোনা ভাইরাসের বিরুদ্ধে আমাকে জিততেই হবে। মাকে যে কথা দিয়েছি, আমি সুস্থ হয়ে যাবো। আমাদের ইউএনও মো: সাইদুল ইসলাম স্যার এবং সাংসদ জনাব লিয়াকত হোসেন খোকা সবসময় আমার খেয়াল রেখেছেন। বিভিন্ন পরামর্শ প্রদানের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়েছেন। এতেই আমার বিশ্বাস ছিল, আমি একদিন পুরোপুরি সুস্থ হব ইনশাআল্লাহ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, মহামারীর এই ক্লান্তিলগ্নে অমিত একজন সেচ্ছাসেবী হিসেবে নিজেকে যেভাবে সোনারগাঁবাসীর জন্য বিলিয়ে দিয়েছে আসলেই আমরা তার প্রতি কৃতজ্ঞ। আশা করি সে ভালো কাজে সব সময় দেশের স্বার্থে এগিয়ে আসবে। আমি যতদিন আছি সেচ্ছাসেবীদের পাশে আছি যে কোন সহায়তায়।
মানবিক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা- মোহাম্মদ হোসাইন, বলেন- সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক, আদরের ছোট ভাই মো: অমিত হাসান মিরাজ একজন স্বেচ্ছাসেবী মানুষ। মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে করতে তার করোনা পজিটিভ হয়েছিল। তবে তার ভালো কাজের জন্য মহান আল্লাহ তা’য়ালা তাকে দ্রুত সুস্থ্য করছেন। ছাত্রলীগের জন্য অমিত উদাহরণ হয়ে থাকবে।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মো: ফিরোজ মিয়া বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে অমিত হাসান মিরাজের করোনা ভাইরাস (কোভিড-১৯ পজেটিভ) শনাক্ত হয়ে ছিল। মহান আল্লাহ তা’য়ালা তাকে দ্রুত সুস্থ্য করছেন। আমি অমিত হাসান মিরাজের নামের আগে বীরযোদ্ধা উপাদি যোগ করিলাম।
























