শাহারুখ আহমেদঃ বর্তমান করোনাতঙ্ক পরিস্থিতিতে যেখানে স্তব্ধ পুরো সোনারগাঁ বাসী। অসহায়স্থ শত শত পরিবার সেখানে ছায়া হয়ে পাশে দাঁড়াবার কথা ছিল তাদের যারা প্রত্যেক নির্বাচন মৌসুমে লাখো পোস্টার-ব্যানার ও নানানভাবে প্রচার প্রচারণার মাধ্যমে মানুষের নিকট নিপুন অভিনয় শৈলীতে ভোট চাইতে ব্যস্ত থাকে কিন্তু নির্মম পরিহাসের বারন্ত বেলায় তারা সকলেই এখন আলিফ-লায়লার জিনের মতো অদৃশ্য প্রায়। জানা গেছে তাদের মধ্যে নাকি অনেকেই বহু অসহায় লোকেদের কাছ থেকে একের অধিক বার ত্রান দেয়ার নাম করে জাতীয় পরিচয়পত্র সহ আরো কিছু কাগজের ফটোকপি সংগ্রহ করে করে লোকেদের হয়রানি করে যাচ্ছে, কিন্তু ত্রান বা ঈদ সামগ্রী কোনটারই দেখা মেলেনি আজ পর্যন্ত। এতে জনমনে হতাশার ছায়া প্রকাশ্য।
তবে অসহায় পরিবারের পাশে একাত্তরের যুদ্ধের নেয় দুঃসাহসিক সৈনিকের মত সহযোগিতার দুহাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা ও তার সকল নেতাকর্মী এমনকি তার স্ত্রী ডালিয়া লিয়াকত প্রমুখ। এমপি খোকার মতে, আমার জন্য জনগন কি করলো সেটা দেখার বিষয় নয়, আমি তাদের জন্য কতটুকু করতে পারলাম সেটাই ভাবার বিষয়। ক্ষমতা ও সম্মানের মালিক আল্লাহ, যতদিন বেচে আছি জনগণের পাশেই থাকতে চাই। এমপি খোকার পাশে সর্বক্ষন সরেজমিনে সহযোদ্ধার ন্যায় নিরলস সঙ্গ দিয়ে যাচ্ছেন ভাতিজা হাজী জাবেদ রায়হান।

শেষ খবর পাওয়া পর্যন্ত সোনারগাঁয়ে করোনা আক্রান্ত পরিবার সহ লকডাউন পরিবার মোট দুইশত বিশ (২২০) টি এবং অসহায় অবস্থায় রয়েছে লাখো পরিবার। এই পরিস্থিতি বিবেচনা করে প্রায় প্রতিদিনই লিয়াকত হোসেন খোকা নিরুপায় মানুষের জন্য উপহার হিসেবে বিলিয়ে যাচ্ছেন প্রচুর খাদ্য সামগ্রী, ঈদ পণ্য সামগ্রী, এমনকি নগদ অর্থ। যার ফলে যেমনভাবে জনপ্রিয়তা বাড়ছে সমগ্র নারায়ণগঞ্জে তেমনিভাবে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে কেন্দ্র রাজনীতিতে।
ইতিমধ্যে প্রতিদিনের ন্যায় এমপি খোকার পক্ষে ভাতিজা জাবেদ রায়হান রিকশা ওয়ালা, সিএনজি অটো রিকশা ওয়ালা ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করার জন্য পাঁচশত পঞ্চাশ (৫৫০) প্যাকেট ঈদ উপহার সামগ্রী বুঝে নেন।
করোনা আক্রান্ত পরিবার সহ লকডাউনকৃত পরিবারের মাঝে দুইশত বিশ (২২০) প্যাকেট খাবার স্বেচ্ছাসেবকের কাছে বুঝিয়ে দেয়া হয়। পিরোজপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ডালিয়া লিয়াকতের পক্ষে জাহানারা বেগম ও জায়েদা আক্তার মনি পাঁচশত পঞ্চাশ (৫৫০) প্যাকেট ঈদের উপহার সামগ্রী বুঝিয়ে দেন। সোনারগাঁ উপজেলা বাস চালক, সিএনজি, অটোরিকশা বাস হেলপার ও রিকশা চালকদের মাঝে ঈদের উপহার সামগ্রী বুঝিয়ে দেয়া হয়।
এছাড়া ভিটিপারা ফজিলাতুন্নেছা মাদ্রাসা ও এতিমখানা, ভিটিপারা ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা, পিরোজপুর মুজাফফর আলী মাদ্রাসা ও এতিমখানা, বানেশ্বরদি মাদ্রাসা ও এতিমখানা, হাবিবপুর মহিলা মাদ্রাসা ও এতিমখানা, ষোলপারা সিরাতুল মুস্তাকিম মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে পোলাও চাল, মুরগি, চিনি, আটা, দুধ, সেমাই, লবন, সাবান, চিরা সহ প্রচুর খাদ্য ও পন্য সামগ্রী এভাবেই এমপি খোকা ও ভাতিজা জাবেদ রায়হান সহ পুরো টিম প্রত্যেহ সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ব্যস্ত অসহায় নিরুপায় মানুষদের গনসেবায়।

























