দেশ যখন করোনা মহামারীতে আক্রান্ত ঠিক সেই সময়ে নিজের কষ্টার্জিত বেতন ও বোনাসের সম্পূর্ণ টাকা ঈদ উপহার দিয়েছেন নারী নেত্রীদের । ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন ।
আজ শনিবার (২৩মে) দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৫০ জন নিম্ন আয়ের নারীনেত্রীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এছাড়াও জেলার প্রতিটি উপজেলা থেকে ২০ জন নারীনেত্রীদের মাঝে এ ঈদ উপহার দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল, চিনি, সেমাই ও দুধ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা চৌধুরী হেনা, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা,সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি প্রমূখ।
এ সময় আ’লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন বলেন, এই মহামারী দুর্যোগে আমরা যারা চাকুরি করি তারাতো বেতন পাচ্ছি। যারা দিনমজুর তারা তো বাইরে বের হতে পারছেন না, কাজও করতে পারছেন না। তাই করোনাকালে নিজের এই ক্ষুদ্র প্রয়াস। সাধছিল অনেক কিছু করার কিন্তু সাধ্য নেই। তাই এই সামান্য কিছু ঈদ উপহার হিসেবে মানুষকে দিতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। এছাড়াও করোনা ভাইরাসের শুরু থেকেই কর্মহীন ও দরিদ্র ৬০০ পরিবার,৬০ জন তৃতীয় লিঙ্গ মানুষদের মাঝে ও আরো ৫৫ হাজার নগদ টাকা সহায়তা প্রদান করে এই আ’লীগ নেত্রী।
























