মোঃজুয়েল রানা ,রাজশাহী প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় পবা উপজেলার পারিলা ইউনিয়নের কেচুয়াতৈল এলাকায় ভূমির উন্নয়ন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, রাজশাহীতে শিল্পায়ন প্রতিষ্ঠা ও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিসিক শিল্পনগরী-২ স্থাপন মাননীয় মেয়রের খায়রুজ্জামান লিটনের নির্বাচনী একটি প্রতিশ্রুতি ছিল। এই প্রকল্পটি বাস্তবায়ন কাজ শুরুর মাধ্যমে মেয়র লিটনের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন কাজ শুরু হলো। প্রকল্পের কাজ শুরু হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন। এ সময় প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোঃ হায়দার আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
























