নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের বড় ভাই অবসর প্রাপ্ত সার্জেন্ট (বাংলাদেশ বিমান বাহিনী) ও নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাইদুর রহমান মঞ্জু বিশ্বাসের (৫৮) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড.মো.মহসিন মিয়া।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ গভীর শোক প্রকাশ করেন।
আইনজীবী নেতা মহসিন বলেন,আজ বিকাল ০৩ঃ৩০ ঘটিকায় ঢাকা সি এম এইচ হাসপাতালে ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
























