মোহাম্মদ অনিকঃ অনিকফতুল্লা ইউনিয়নের ৭টি মাদ্রাসায় ৮শ কেজি চাল উপহার হিসেবে পাঠিয়েছেন মানবতার ফেরিওয়ালা ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তার সেচ্ছাসেবী দিয়ে এ উপহার পাঠানো হয়।
মাদ্রাসা গুলো হলো, ফতুল্লা থানার আওতাধীন কারীমিয়া কেরাতুল কুরআন নুরানী হাফিজি মাদ্রাসা,দারুন আরকাম মাদ্রাসা,দাপা ইসলামীয়া এতিমখানা শিশুসদর ও হাফিজিয়া মাদ্রাসা,
জোড়পুল নুরানী মাদ্রাসা, আলহাজ্ব আঃ মান্নান ফারেজে আম নুরানী হাফিজিয়া মাদ্রাসা,আনোয়ারুল উলুম ইসলামীয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা।
চেয়ারম্যান স্বপন বলেন,সরকারী ও নিজস্ব অর্থায়ন থেকে আজ ৭ টি মাদ্রাসায় চাল বিতরণ করেছি।করোনার শুরু থেকে আমি মানুষের পাশে আছি এবং থাকবো সব সময় ইনশাআল্লাহ।সব কিছুর মালিক আল্লাহ আমি একমাত্র উছিলা।
মাদ্রাসায় ত্রান পেয়ে এক ব্যক্তি বলেন,মহান আল্লাহ রাব্বুল আল আমীন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব কে সুস্থ রাখুন যেনো তিনি মানুষের সেবায় নিজেকে নিয়যিত রাখতে পারেন।
























