দেলোয়ার হোসেন রাজি, ময়মনসিংহ প্রতিনিধিঃঃ
ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ছয় জন । শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দীন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল নোমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি ভালুকা ডিগ্রি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক ও পাঁচ যাত্রী নিহত হয়। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।
























