ঢাকা-৫ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম দাখিল করেছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন রশীদ মুন্না।
রোববার (২৩ আগষ্ট) আওয়ামী লীগের প্রধান কার্যালয় ধানমণ্ডিতে গিয়ে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় তার সাথে ছিলেন,তার সহধর্মীনি কামরুন নাহার সোহাগ,৪৮ নং ওর্য়াডের সভাপতি গিয়াসউদ্দিন গেসু,৪৮ নং ওর্য়াডের কমিশনার আবুল কালাম অনুসহ ওর্য়াডের সকল নেতৃবৃন্দ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আগামী ১৭ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
























