রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিভাগের গত ২৪ ঘণ্টায় ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এছাড়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২০৮ জন।একই সময় বগুড়ায় তিন জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯২৭ জনে।
এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৬০ জন। আর সুস্থ হয়েছেন ১৩ হাজার ২০৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৬১৬ জন। মঙ্গলবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ২০ জন, নওগাঁর ৯ জন, জয়পুরহাটে ২১ জন, বগুড়ায় ৬৮ জন ও সিরাজগঞ্জে ৫ জন।
























