সোনারগাঁয়ের স্বপ্নের কাঁচপুর ভার্চুয়াল গ্রুপের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রীন বার্ড মডেল স্কুলে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনে দুই শতাধিক মহিলা – পুরুষদের রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। পাশাপাশি রক্তদানের উপকারিতা, নিয়মাবলি, রক্তের রোগ থ্যালাসেমিয়াসহ আরও বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করা হয়।
স্বপ্নের কাঁচপুর গ্রুপের সদস্যরা জানায়,এলাকার মানুষদের মানবিক চেতনা সমৃদ্ধ করতে এটি একটি আমাদের সাধারণ প্রয়াস। এভাবে প্রতিটি মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারলে সমগ্র কাঁচপুর অচিরেই হয়ে উঠবে মানবিক ইউনিয়নে। তবেই আমরা গড়তে পারবো স্বপ্নের কাঁচপুর।
























