সোনারগাঁ প্রতিনিধিঃ ফ্রান্সে হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সোনারগাঁয়ে ইমাম উলামা এক্য পরিষদের উদ্যােগে প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় ইমাম উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন খানের ডাকে হাবিবপুর ঈদগাহ ময়দানে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এসভায় সোনারগাঁয়ের সকল আলেম উলামাসহ শিক্ষক-ছাত্র ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বাংলাদেশের সকল মুসলমানদের ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান করেন। তাঁরা বলেন, ফ্রান্সের এরকম কর্মকান্ড একজন মুসলিম হিসেবে আমরা মেনে নিতে পারি না। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের ঈমানী দায়িত্ব। তাঁরা মোহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকারীদের হ্নশিয়ারী প্রদান করেন এবং সতর্ক হওয়ার পরামর্শ দেন। কৃত অপকর্মের জন্য ফ্রান্স সরকারকে মুসলিমদের নিকট ক্ষমা প্রার্থনার কথা বলেন এবং ফ্রান্সের
যাবতীয় পণ্য বয়কটের ঘোেষণা দেন । সমাবেশ শেষে হাজারো মুসুল্লির অংশগ্রহণে প্রতিবাদি মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে।
























