মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে স্মৃতি বেগম (৩৭)নামে ২ সন্তানের জননী এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে স্বামী আক্তার হোসেন হুয়া কে।
আজ বুধবার সকালে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা স্বামীর বাড়ী থেকে এ মৃতদেহ উদ্ধার করে।
ওসি(তদন্ত) মো. আব্দুর রহিম জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। শরীরে ছোট ছোট আঘাতের চিহ্ণ আছে।
তিনি আরো জানান, স্বামী প্রায়ই স্ত্রীকে শারীরিক নির্যাতন চালাতো। গতকাল স্ত্রীকে নির্যাতন করে স্বামী বাড়ি থেকে বাইরে যাওয়ার পর স্ত্রী আত্মহত্যা করেছে। তবে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে
























