ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার বিশখালী নদীতে অভিযান চালিয়ে ওই তিনজন আটক করা হয়। সোমবার (২ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত তাদের দণ্ডের আদেশ দেন।
দণ্ডিতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার দেউরী গ্রামের মো. রশিদ হাওলাদার (৫০), মো. সৈনিক ফরাজী (২২), পার্শ্ববর্তী নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের মো. মনির হোসেন (২০)।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গভীর রাতে মা ইলিশ শিকারের সময় উপজেলার নাপিতের হাট ও পালট এলাকায় থেকে হাতেনাতে এদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার এদের প্রত্যেককে এক বছরের দণ্ড দেন।
























