সোনারগাঁ প্রতিনিধঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌর এলাকায় ৬ নভেম্বর শুক্রবার বিকেলে গোয়ালদী গ্রামে ফারিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফোরদৌস ভূঁইয়া মামুনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ছগীর আহম্মেদ বলেন, দীর্ঘদিন রাজপথে ছাত্ররাজনীতি করেনি,ঢাকা কলেজের নেতৃত্ব দিয়েছি। আওয়ামীলীগ নেতাকর্মীরা কারো হুমকিতে ভয় পায় না। বাঁধা বিপত্তি ভেঙ্গে হুমকির মোকাবেলা করতেও শিখেছি। কোন হুমকি আমাদের সামনে বাধা হয়ে আসতে দেবো না। তিনি বলেন, সোনারগাঁ পৌরবাসী শান্তি প্রিয় মানুষ। কেউ অশান্তি তৈরি করবেন না। শান্তিতে মানুষকে থাকতে দিন। নয়তো আওয়ামীলীগের নেতাকর্মীরা অশান্ত হয়ে আপনাদের ছাড় দেবে না।তিনি আরো বলেন, আমি সোনারগাঁ পৌরসভার নির্বাচনের একজন মেয়র প্রার্থী। আমাকে যদি আল্লাহ পৌর মেয়র হিসেবে কবুল করেন আমি জানি কিভাবে পৌরসভার উন্নয়ন করতে হয়। উন্নয়নের জন্য যে স্থান থেকে উন্নয়ন প্রকল্প আসে ওই জায়গা গুলো আমার চেনা আছে। আমি ঢাকা কলেজ ছাত্রলীগের রাজনীতি করার সুবাধে ওই জায়গাগুলোর কর্তা ব্যাক্তিদের সঙ্গে আমার সখ্যতা রয়েছে।
ফারিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ভুইয়া মামুন বলেন, কারো হুমকি ধামকিতে আমরা ভয় পাই না। এর আগেও অনেক হুমকি ধামকি এসেছে পৌরসভা নির্বাচনে ভোট জোর করে নিয়ে যাবে। ওই সময় আমরা পৌরবাসীকে সাথে নিয়ে জয় লাভ করেছি। ভবিষ্যতেও আমরা পৌরবাসীকে নিয়ে জয় লাভ করবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, নারায়ণগঞ্জে ব্যবসা করি। মানুষের মুখে শুনতে পাই আমাকে সেখানে ব্যবসা করতে দেবেন না। আমি শামীম ওসমান ও সেলিম ওসমানের ছায়ায় রয়েছি। ওনারা আমাদের অভিভাবক। তিনিই আমাদের ছায়া দিয়ে রাখবেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, উপজেলা শ্রমিক লীগের একাংশের সভাপতি মোখলেছুর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বিটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি একে এম মাহফুজুর রহমান, নজরুল ইসলাম বাচ্চু , টাইগার ক্লাবের সভাপতি নুরে আলম, মুকবিল হোসেন, আবুল হোসেন ও আবু সাঈদ প্রমুখ। এসময় বিপুল সংখ্যাক নেতাকর্মী ও পৌরসভার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























