আসন্ন নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের তরুন মনোনয়ন প্রত্যাশি এবং পুরোদমে নির্বাচনী প্রচারণায় নেমেছেন মেয়র প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।
সোনারগাঁ পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন জনসমুদ্র নিয়ে ব্যাপক গণসংযোগ শুরু করছেন। মাঠ গোছাতে ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে নিজের পরিচয় তুলে ধরছেন তিনি। সোমবার (৯ই, নভেম্বর) বিকালে দেড় হাজার নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল নিয়ে পৌরসভার যাদুঘর এক নম্বর গেইট থেকে নির্বাচনী প্রচারনা শুরু করে পুরান টিপরদী হয়ে নতুন টিপরদী দিয়ে চৈতী গারমের্ন্স হয়ে গোয়াদলী খান মার্কেট হয়ে গনির মোড় এলাকায় এসে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শেষ করেন।
মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন জানান, শিক্ষা, শান্তি ও প্রগতির সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। যাহা ইতিহাসের রাখাল রাজা, মহান স্বাধীনতার স্থাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। আর আমি ছাত্রজীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আমি নারায়ণগন্জ জেলার মধ্যে একমাত্র বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক, সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সমন্বয়ক, জাতীয় সংসদ নির্বাচন-২০১৯, না:গন্জ-৩, সদস্য-ডাকসু নির্বাচন পরিচালনা কমিটি-২০১৯ ছিলাম এবং সৎ ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ছাত্রলীগ করি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনারগাঁও পৌর বাসীর সেবক হিসেবে আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দেন, তাহলে আমি সোনারগাঁও পৌরসভাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল পৌরসভায় রূপ দিতে চেষ্টা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। সে কারণেও আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এছাড়াও আমি দীর্ঘদিন যাবৎ সৎ ভাবে আওয়ামী ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। দলের জন্য আন্দোলন, সংগ্রাম, লড়াই করেছি। দায়িত্বশীল কর্মী বিবেচিত হলে আমি ইনশাআল্লাহ দলের মনোনয়ন পাবো এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নৌকার বিজয় উপহার দিব।
























