ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর সেতুর পূর্ব ঢালুতে ট্রাফিক জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটাকার (ঢাকা মেট্রো-গ-৩৫-৯৪৬২) কে পেছন দিক থেকে ট্রাক (জয়পুরহাট ট-১১-০০০৬) ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে দিয়েছে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া কারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্ব ঢালে এ দুর্ঘটনাটি ঘটে। ধাক্কা দেওয়া ট্রাকটি পালিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল মিয়া জানান, প্রাইভেটকারে থাকা সকলেই অক্ষত আছেন। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আমরা রেকার দিয়ে সড়ক থেকে প্রাইভেটকারটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
























