মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহ অজ্ঞাত যুবক (৩৫)’র লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (৬ ডিসেম্বর) সকালে পৌরসভার গেট সংলগ্ন জালাপুর বৈঠাখালি বিশ্বরোডের পাশ থেকে লাশটি উদ্ধার শেষে জামালপুর মর্গে প্রেরণ করা হয়।
অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম জানান-ধারণা করা হচ্ছে রাতের অন্ধকারে কোন এক সময় সড়ক দুর্ঘটনায় যুবক মারা যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।
























