মোঃজুয়েল রানা (পবা) রাজশাহী (প্রতিনিধি)ঃ
মহান বিজয় দিবসে রাজশাহী মোহনপুর উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়নে অন্তর্গত খয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর মাষ্টার। উদ্বোধনের আগে খয়রা দোয়েল সংঘের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ করেন।চাম্পিয়ান ও রানারআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সবুর মাষ্টার সহ সকল নেতৃবৃন্দ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম তোতা,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ্জাহান,উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম,জেলা ছাত্র লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলতাপ সরকার,মৌগাছি ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ মনি,এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন মির্জা,খয়রা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম ক্ষুধা,সাধারণ সম্পাদক আশরাফুল,উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক সজিব সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
























