নুরুল বশর মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার চীপ জুডিসিয়ান ম্যাজিস্ট্রেট আদালতে অবসর প্রাপ্ত মেজর সিনহা মোঃরাশেদ হত্যার ঘটনায় তার সহযোগী শীপ্রা দেবনাথের বিরোদ্ধে পুলিশের দায়ের করা দুই মাদক মামলার অব্যাহতির একটি আদেশের বিরোদ্ধে আপিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিসিয়ান ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে টেকনাফ থানা পুলিশের দায়ের করা মামলার বাদী উপ-পরিদর্শক শফিকুল ইসলাম এই আপিল আবেদন করে।
এসময় আদালতে উপস্থিত শীপ্রা দেবনাথ ও সিফাতের আইনজীবী ফকরুক ইসলাম গুন্দু আপিলের এই তথ্য জানান।
তিনি জানান,মামলার তদন্তে সংশ্লীষ্ট্রার সত্যতা না পাওয়ায় তদন্ত কর্মকর্তার জমা করা চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে পুলিশের দায়ের করা মামলায় শীপ্রাকে অব্যাহতি প্রদান করে আদালত।কিন্তু দুই মামলার মধ্যে টেকনাফ থানায় দায়ের করা মামলা আদেশের বিরোদ্ধে নারাজি আবেদন করেন বাদি।
আবেদন টি গ্রহন করে আদালত।তবে আদেশ দেননি আদালত। আবেদনটি আদেশের জন্য অপেক্ষমান রাখা হয়েছে।
























