সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় পিংকি চাকমা (৩৫) নামে এক গার্মেন্টস কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
আহত পিংকি চাকমা খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার দিঘিনালা পাবলখালী গ্রামের সান্তিরঞ্জন চাকমার মেয়ে। তিনি সিনহা গার্মেন্টসে কর্মরত আছেন।
এই বিষয়ে সােনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, পিংকি চাকমা সিনহা গার্মেন্টস থেকে নাইট ডিউটি শেষে কাঁচপুর উত্তরপাড়ার ভাড়া বাসায় যাওয়ার সময় ওমর আলী স্কুলের পিছনে কে বা কাহারা ভোরে তার উপর ও তার স্বামীর হামলা চালিয়ে সাথে থাকা মােবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এবং জোরাজুরির এক পর্যায়ে তাকে দাড়ালাে অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করে রাস্তায় ফেলে যায়। বর্তমানে পিংকি চাকমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় আছে। খুব শীঘ্রই তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
























