ইমতিয়াক রহমান রিফাত, মৌলভীবাজার প্রতিনিধিঃ
বিশ্ব মহামারীর দ্বিতীয় পর্যায়ে মধ্যে দিয়ে শুরু হলো নতুন বছর,বরাবরের মতো মৌলভীবাজার জেলা সদর সহ মৌলভীবাজার জেলার কয়েকটি উপজেলায় এবার শীত বস্ত বিতরণের মাধ্যমে অসহায় মানুষে পাশে দাঁড়িয়েছে জালালাবাদ এসোসিয়েশন।
“শীতার্ত স্বজনের পাশে জালালাবাদ এসোসিয়েশন” এই স্লোগান নিয়ে হাড় কাঁপানো শীতে শিশু ও বৃদ্ধ অসহায় মানুষ যাতে সুরক্ষিত থাকে এবং নিরাপদে থাকে তার জন্য তাদের এই উদ্যোগ। শীত বস্ত বিতরন কার্যক্রমে এ সয়ম উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: জসিম উদ্দিন আহমেদ ,তিনি এই সময় বলেন জালালাবাদ এসোসিয়েশন বৃহত্তর সিলেট বিভাগের মানুষের পাশে তারা সব সময় আছেন এবং যে কোন দুর্যোগে সব সময় মানুষের পাশে থাকতে চান।চলতি শীতে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তা ছাড়া এ সময়ে শীতজনিত নানা রোগে আক্রান্ত থাকে বেশির ভাগ মানুষ। তাই রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি অসহায় মানুষের পাশে সব সময় থাকবে জালালাবাদ এসোসিয়েশন।
























