বাধন রায়,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসুদ খানের মনোনয়নপত্র অসম্পূর্ন হলফনামার কারণে বাতিল হয়েছে এবং এই নিবার্চনে ঋণ খেলাফি কারণে ২ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ২ ওয়ার্ডের সংরক্ষিত আসনে প্রার্থী সিমার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বর্তমানে নিবার্চনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩ টি পদের বিপরিতে ১২ জনের ও সাধারণ কাউন্সিলর ৯ টি পদে ৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
নিবার্চনের রিটার্নিং অফিসার ও জেলা নিবার্চন অফিসার অহিদুজ্জমান মুন্সী এই তথ্য জানিয়েছেন। ঘোষিত অনুযায়ি নলছিটি পৌরসভা নিবার্চনের রবিবার প্রার্থী মনোনয়নপত্র বাছাইয়ের ধার্য দিন ছিল। এই নিবার্চনে আগামী ৩০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৩ টি কেন্দ্রে ১২০৫০ জন পুরুষ ও ১২০৫১ জন মহিলা ভোটার সহ ২৪১০১ জন ভোটার রয়েছে।
























