বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ অাওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নবনির্বাচিত সদস্য সাইদুর রহমান জুয়েলকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠির ঐতিহ্যবাহী একতা ক্লাব ও পাঠগার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় একতা ক্লাব ও পাঠাগারের নিজকাযালয়ে সংবর্ধনা দেয়া হয়।
একতা ক্লাব ও পাঠাগারের আহবায়ক রাজু বনিক আকাশের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা ছাত্রলীগের বিপ্লবী সহ-সভাপতি পঙ্কজ কুমার দে, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক বিষ্ণু কুমার শীল, উপস্থিত ছিলেন একতা ক্লাব ও পাঠাগারের সদস্য সচিব পল্লব মাহমুদ, ছাত্রলীগ নেতা অসিত সরকার, ঝালকাঠী আওয়ামী প্রজন্মলীগ ঝালকাঠী শহর শাখার সভাপতি কিশোর কুমার এবং সাধারন সম্পাদক বিষ্ণু মজুমদার,ছাত্রলীগ নেতা নাঈম জোমাদ্দার,আল শাহারিয়ার শিমুল,রুবেল হাওলাদার,জয় রায়,শাওন মন্ডল,আকাশ মাহামুদ,বাসু দেবনাথ, পুলক সরকার, সাবাব হাওলাদার সহ আরো অনেকে। সাইদুুুর রহমান জুয়েল ঝালকাঠির সন্তান এর অাগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ -সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন
























