কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জাবিদ হাছান জীবনের বিরোদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে।
কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া এলাকার আসমা উল হুসনা এই অভিযোগ তুলে ধরেন।
অভিযোগকারী আসমা জানান, আসমা উল হুসনার বিয়ের আগে জাবিদ হাসান জাবিদের সাথের প্রেমের সম্পর্ক থাকায়, তার কিছু ব্যক্তিগত ছবি জীবনের কাছে থেকে যায়। ফলশ্রুতিতে আসমার বিয়ের পর প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে আসছে জীবন।
আসমা আরও জানান, জীবনের সাথে বহু নারীর অন্তরঙ্গ সম্পর্ক থাকায় এবং সে মাদকাশক্ত হওয়ায় তাদের ভালোবাসায় ইতি টানতে হয় । সে জন্য বিয়ের আগে বহুবার জীবনের হুমকি ও মার ধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করে আসমা।
এছাড়াও জানা যায়, শুধু মাত্র এইসব অপকর্মতে থেমে না থেকে সুদর্শন হওয়ার সুবাদে বহু নারীর জীবন ধ্বংসের অভিযোগ সব সময় তার বিরুদ্ধে উঠে এসেছে। জীবন শুধু মাত্র মাদকাসক্ত নয় বরং প্রভাবশালী চাঁদাবাজ বলেও অভিযোগ রয়েছে ।
সে ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক থাকা কালীন কক্সবাজারের বিভিন্ন স্থান নয় বরং চট্টগ্রামেও চাঁদা আদায়ের চেষ্টায় লিপ্ত ছিল। বর্তমানে চট্টগ্রামে তার একটি চাঁদাবাজি মামলা চলমান আছে।
জীবনের অপকর্ম স্থানীয় আওয়ামীলীগের নজরে আসলে তাকে বহুবার সাবধান করা হলেও বেপরোয়া ভাবে জীবন তার অনৈতিক কাজ ও মাদক সাম্রাজ্য চলমান রাখে।
























