মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পন্ডিত পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়ীঘরে হামলা, ভাংচুর এবং গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। পাশ্ববর্তী মির্জা তাইজ উদ্দিনের বসতবাড়ীতে এ হামলা-ভাংচুর ও চেন ছিনিয়ে নেওয়ায় ঘটনা ঘটে।
গত ৩১ জানুয়ারি সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পন্ডিত পাড়ায় মির্জা পরিবারের উপর হামলা করে উল্টো মির্জা পরিবারকে ফাঁসাতে মিথ্যা ও বানােয়াট সংবাদ প্রকাশ করছে। ব্যাপারী পাড়ার আমির হোসেন ও আলাল মিয়া।
হামলায় আহতরা হলেন, মির্জা তাইজ উদ্দিন তার ছেলে মির্জা জিয়াউল হক জিয়া, তার মা মির্জা আয়েশা বেগম ও ছোট ছেলে মির্জা রৌফ।
আহতদের মধ্যে আশষ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি হন মির্জা তাইজ উদ্দিন তার ছেলে মির্জা জিয়াউল হক জিয়া। আহত মির্জা আয়েশা বেগম স্হানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের ছোট ছেলে মির্জা রৌফ বলেন, যেহেতু আমরা সবাই ঢাকায় চাকুরী করি। ছুটিতে যখন বাড়ীতে আসি ঠিক সেই সময় তারা আমাদের বাড়ীতে ঠুকে পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা চালায়। সেই সময় শুধু মারধর করে ক্ষান্ত হয়নি। তারা আমার মা’র গলায় থাকা স্বর্ণালংকার সহ কয়েকটি বসতঘর এ হামলা-ভাংচুর টাকা ও মালামাল লুট করেছে।
হামলার ব্যাপারে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানাগেছে ২০১৯ সালে ৭ই জুলাই মির্জা তাইজ উদ্দিনের বাড়ী থেকে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে জামালপুর সদর থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন মির্জা রৌফ।
পরে পুলিশ একই গ্রামের মৃত হারুনের ছেলে আমির হোসেনের কাছ থেকে চুরি যাও মোবাইল ফোনটি উদ্ধার করেন। মোবাইল উদ্ধারের ঘটনার জের ধরে ব্যাপারী পাড়ায় আলাল মিয়া ও আমির হোসেন সহ একদল যুবক মির্জা তাইজ উদ্দিনের বাড়িতে এসে বেপরোয়া হামলা চালায়।
এ ব্যাপারে কথা বলতে আমির হোসেনের মোবাইলে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এঘটনায় ক্ষতিগ্রস্থ মির্জা পরিবারের পক্ষ থেকে জামালপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
























