রাকিব হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্যে বলেন, তারা যখন খেলায় বার বার হেরে যাচ্ছে, তখন বলছেন আর নির্বাচন করব না। তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে টাকা দিয়ে পদ হয় না, এখানে ত্যাগি ও যোগ্যদের নেতা নির্বাচিত হবে। জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন তিনি।
জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
এ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত) এস, এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা আ’লীগের সাবেক সভাপতি এ্যাড, সামছুল আলম দুদু, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
বিকেলে ২য় অধিবেশনে কালাই উপজেলা আ’লীগের বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি মিনফুজুর রহমান মিলন ও কাউন্সিলারদের ভোটে সাধারন সম্পাদক ফজলুর রহমান ফজলু ১২৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক ৫৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
























