জেলা প্রতিনিধি, মুমতাজুল কবীরঃ
মাদারীপুরের ডাসার থানায় বিয়ের জন্য মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলো বড় ছেলে রথিন জয়ধর(২৬)।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে ডাসার নবগ্রাম এলাকার দক্ষিণ চলবল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রথিন জয়ধর একজন মাদকাসক্ত ছেলে।সে বাবা ও মাকে তার বিয়ের জন্য চাপ দেয় । এক কথা দুকথায় ক্ষিপ্ত হয়ে বাবা মা কে মারধর শুরু করে।পরে কেউ এগিয়ে না আসায় বৃদ্ধ বাবা-মা জানের ভয়ে পাশের ঘরে দরজা লাগিয়ে পালিয়ে থাকে।খোজাখুজি করে ঘর থেকে বেড় করে এলোপাথারি কুপিয়ে হত্যা করে নিজ মাকে।স্থানীয় জনতা জানতে পেরে এসে রথিম জয়ধরকে আটকে ডাসার থানা পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে রথিন জয়ধরকে আটক করেছি। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
























