বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
উপকূলীয় জেলা ঝালকাঠি তথাক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুই যুগেরও বেশি সময়ের লালিত স্বপ্ন পদ্মা সেতু। আগামী ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু শুভ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু শুভ উদ্বোধনী অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রচারসহ ঝালকাঠিতে নানা আয়োজনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান পালন করবে।
এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো.জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খাঁন, ঝালকাঠি পৌর প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও শুশিল সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঝালকাঠিতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে সাজসজ্জা,আতোষবাজি,পায়রা ও বেলুন উড়িয়ে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
বর্তমান সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলোর অন্যতম একটি পদ্মা সেতু। যেটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুই যুগেরও বেশি সময়ের লালিত স্বপ্ন।
আগামী ২৫ জুন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সেতুটি। এই সেতু চালুর ফলে দেশের অর্থনীতিতে বড় প্রভাব পড়বে। দক্ষিণের জেলা ঝালকাঠিতে ব্যবসা-বাণিজ্যেও প্রসার ঘটবে। ইতোমধ্যেই পদ্মা সেতু কেন্দ্র করে বিসিকে গড়ে উঠছে নতুন নতুন শিল্পকারখানা। পদ্মা সেতুর কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা গতিশীল হবে। ঝালকাঠি থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা স্বল্প সময়ে পণ্য পরিবহন করে মোংলা বন্দরের মাধ্যমে রফতানি ও আমদানি করতে পারবে। ঝালকাঠির অন্যতম শীতল পাটি,পেয়ারা,আমড়া, গামছা,লবন শিল্পখাতে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে। পদ্মা সেতু জন্য এই খাতে রফতানি আয় আরও বাড়বে।
একই সভায় আগামী জুলাই মাসে ঝালকাঠিতে ৪টি উপজেলা ও ২টি পৌরসভা দল নিয়ে ডিসি গোলকাট ফুটবল টুনার্মেন্টের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে অর্থ-সংস্থান ও আয়োজনের বিষয়ে উপ-কমিটি গঠন করে বাস্তবায়ন করা হবে।
























