আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ ও তার দুই সহযোগীকে ২৬০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র্যাব -৩।
সোমবার (২২ মার্চ) রাত ৭টার দিকে কুমিল্লা থেকে ফেরার পথে সোনারগাঁর মেঘনা টোল প্লাজা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।গতকাল রাতেই সোনারগাঁ থানায় তাদের হস্তান্তর করা হয়।মঙ্গলবার (২৩ মার্চ) সকালে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।
এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান,সোমবার রাতে র্যাব -৩ আড়াইহাজার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ ও তার দুই সহযোগীকে থানায় হস্তান্তর করে।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
























