সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। নতুন করে আরো ১৭ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪১ জনের করোনার নমুনা সংগ্রহ করে ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সোনারগাঁয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৪ জন।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার পাওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৪১ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ১৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের সংখ্যা ৪২ শতাংশ। আক্রান্তরা হলেন সোনারগাঁও পৌরসভার সাহাপুরে ১ জন পুরুষ, কৃষ্ণপুরায় ১ জন পুরুষ, হাতকোপায় ১জন মহিলা, গোয়ালদীতে ১ জন মহিলা, সনমান্দি ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় ১ জন পুরুষ, মগবাজার বাংলাবাজার এলাকায় ১জন পুরুষ, মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়ায় ১জন পুরুষ ও ১জন মহিলা, গোহাট্টায় ১ জন মহিলা, বাড়ী মজলিশে ১জন পুরুষ, হাবিবপুরে ১জন পুরুষ ও সোনাখালীতে ২জন পুরুষ, কাঁচপুর ইউনিয়নে নগর কাঁচপুর এলাকায় ১ জন মহিলা ও কাঁচপুর মধ্যপাড়ায় ১জন পুরুষ, বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে ১জন ও শম্ভুপুরা ইউনিয়নের টেকপাড়া এলাকায় ১জন পুরুষের দেহে করোরা সনাক্ত হয়েছে।
বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৯০৪ জন, সুস্থ হয়েছেন ৭৯৫ জন ও মৃত্যু বরন করেছেন ৩০ জন।
























