রাকিব হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জয়পুরহাটে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে এসব মাস্ক বিতরণ করা হয়।
এসময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জেলা কমিটির সভাপতি নূর-ই আলম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ‚ঞা পিপিএম। উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক গোলাম হাক্কানী, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ,কে,এম আলমগীর জাহান, পৌর ৪,৫,৬ ওয়ার্ডের নারী কাউন্সিলর পাপিয়া, জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা সহ অনেকে।
























