মোহনপুর প্রতিনিধিঃ
মোঃ নাহিদ হাসান রাজশাহীর মোহনপুর উপজেলার ৪নং মোগাছী ইউনিয়ন চাঁদপুর গ্রামের একজন মেধাবী ছাত্র। সে পিএসসি তে জিপিএ ৫,জেএসসিতে জিপিএ ৫,এসএসসিতে ৫ এবং এইচএসসিতেও জিপিএ ৫ পেয়েছে।
ভাগ্যের কি নীলা খেলা, তার বাবা মোঃ আঃ খালেক নাহিদ গরীর ও অন্যের জমিতে বর্গাচাষি হয়ে কাজ করে ৪ জনের ছোট্ট সংসার চালায়। বর্গাচাষ দিয়ে উপার্জনের জমানো টাকা দিয়ে তার ছেলের চিকিৎসা করালেও না পেরে এখন সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন চিকিৎসার জন্য।
জানা যায়, নাহিদ হাসান গত ১০ ফেব্রুয়ারী ২১ তারিখে পেটের ব্যাথা নিয়ে ওদাপাড়া ইসলামী হাসপাতালে ভর্তি হয় । সেখানেই ফুসফুসে পানি ও যক্ষা ধরা পরে।সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাহিদের অবস্থা আরও অবনতি হলে ৭ দিন পর ঢাকা বক্ষ ব্যাধি হাসপাতালে পাঠানো হয় আজ ওবদি সেখানে চিকিৎসাধীন অবস্থান আছে। এমতাবস্থায় তার বর্গাচাষি বাবা সবার কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।
বিকাশ নাম্বারঃ 01995011272
























