মোঃ আরিফুজ্জামান জয়,আলফাডাঙ্গ(ফরিদপুর) প্রতিনিধিঃ
নিষিদ্ধ করা হোক এসব মোবাইল অনলাইন গেইমগুলি,অন্যথায় এর খেসারত খুব সন্নিকটে!সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ।
ছাত্রছাত্রীরা লেখাপড়া ফাঁকি দিয়ে বর্তমানে এভাবেই পাপজি গেম খেলে থাকে।তরুণ প্রজন্ম এভাবে পাপজি/ফ্রি ফায়ার গেমখেলতে থাকলে, অচিরেই জাতি মেধাশূন্য হয়ে পড়বে। বর্তমান লকডাউন কে কেন্দ্র করে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে ছেলেরা সময় কাটাচ্ছে এই গেম খেলে এতে তাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে, চোখের সমস্যা, কানের সমস্যা এছাড়া আরো নানা রকম সমস্যা দেখা দিতে পারে।
তাই উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যেন আমাদের এই বাংলাদেশ থেকে এই অনলাইন গেমগুলোকে নিষিদ্ধ করা হয়।
























