রাসেল মাহমুদ তমাল, স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার আসন্ন কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মাহবুব খাঁন ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ নুরে আলম খাঁন এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় মাহবুব খাঁন সমর্থক গোষ্ঠীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নিয়েছেন হাজারো মানুষ।
এই অপপ্রচারে আরো তীব্র নিন্দা জানিয়েছেন, কাঁচপুর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মাজারুল ইসলাম দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাহমুদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির, যুবলীগের সেক্রেটারি শহীন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম, সোনারগাঁ থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিটন খান।
























