সোহেল কবির,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় আকাশ (২২) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১১ এপ্রিল গভির রাতে তারাবো পৌরসভার বরাবো এলাকার শুক্কুর মিয়ার ভারাটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুব জানান বরাবো শুক্কুর মিয়ার ভাড়াটিয়া বাড়িতে আকাশ মিয়া ও তার স্ত্রী জান্নাতী ও তার ভায়রা সুমন স্ত্রী নিয়ে ভাড়া থাকতো গতকাল রাতে এ হত্যা কান্ডের পর থেকে আকাশের স্ত্রী জান্নাতী বায়রা সুমন ও তার স্ত্রী পালিয়ে যায় পুলিশ আরো জানান এখন পর্যন্ত তাদের কোন পরিচয় পাওয়া যায়নি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন জানান নিহত বেক্তির লাশ ও পলাতক আসামীদের এখোনো পরিচয় পাওয়া যায়নি এ ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।
























