সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনার দ্বিতীয় ধাপে তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নের এ খাদ্য সহায়তা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা বিতরণ করেন। ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ২০২০সালে করোনার প্রার্দুভাবে তিন ধাপে ৩৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।
খাদ্য সহায়তার মধ্যে ছিল, পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি পেয়াজ, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল ও এক কেজি লবন।
খাদ্য সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও আওয়ামী লীগ নেতা সোহেল রানা, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ হোসেন, যুবলীগ নেতা কামাল হোসেন, শাহিন আলম, আলম চাঁন, আবু হানিফ প্রমুখ।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, করোনার দ্বিতীয় ধাপে প্রার্দুভাব ঠেকাতে এ মাসে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে।
























