রেজওয়ানুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় তিন কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সদর উপজেলার বাঘোপাড়ায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম নাসিমা বেগম (৪২)। নাসিমা বাঘোপাড়া মধ্যপাড়া এলাকার নাসিম উদ্দিন নাজুর স্ত্রী।
পুলিশ সুত্রে জানা গেছে, নাসিমার স্বামী নাজুও একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সদর থানা পুলিশ তার স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সেসময় তার শয়ন ঘর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই বিষয়ে সদর থানা ওসি সেলিম রেজা জানান, মাদক উদ্ধারের ঘটনায় স্বামী ও স্ত্রী উভয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং নাসিমার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের নিকট প্রেরণ করা হবে।
























