রেজওয়ানুল ইসলাম,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ জন। এছড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হলেন এগারো হাজার ৮৫৩ জন।
আজ বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, দুটি পিসিআর ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের সবাই সদরের বাসিন্দা।
সূত্রটি আরও জানায়, আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। এদের বয়স যথাক্রমে- ৭৪,৭০ এবং ৪০।এছাড়া আজ সুস্থ হয়েছেন ৩৬ জন।
বগুড়ায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দশ হাজার ৬৬৮ এবং মারা গেছেন ২৯৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৯১জন।
























