মোঃআসাদুর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বিশ্বব্যাপী করোনা ভাইরাস, কোভিট ১৯ মহামারী রূপ ধারণ করায়, ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে দেশ ব্যাপী লকডাউন ঘোষনা করা হয়।
লকডাউনের ফলে গরিব, অসহায়, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে হিমসিম খেয়ে যাচ্ছে । এ ধরনের মানুষের সাহায্যার্থে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।
৮ই মে শনিবার ঈদ কে সামনে রেখে, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা’র উদ্যোগে জেলা পুলিশের পক্ষ থেকে বিকাল ৩ টায় পুলিশ সুপারের কার্যালয়ে ১০০ জন হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
























