নিজস্ব প্রতিবেদকঃ
কাঁচপুরে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে দুই জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রবিবার(৯ মে) বিকাল সাড়ে ৪টার দিকে কাঁচপুর সিলেট হাইওয়ে সংলগ্ন পূর্ব পার্শ্বে রুপালী মার্কেট (কাঁচা বাজার) জামির খান কমপ্লেক্সের অস্থায়ী দোকান গুলোর সামনে তাদের গ্রেফতার করা হয়।এই সময় তাদের কাছ থেকে ২০টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- জাকির হোসাইন (২৩), নজরুল ইসলাম (৩৮)।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান,গোপন তথ্যের ভিত্তিতে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সময় তাদের গ্রেফতার করা হয়েছে।থানায় মামলা রুজ্জু করে আদালত প্রেরণ করা হয়েছে।
























