সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক আ’লীগ সহ সভাপতি মোশারফ হোসেন বুলু (৬২) গত ১৮ মে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সে প্রয়াত উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমানের ভাতিজা।
বুলু উপজেলার বনগাঁও গ্রামের মৃত ইসলাম উদ্দিনের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ নেতাকর্মি ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
একজন দীর্ঘদিনের এ রাজনীতিবিদের মৃত্যতে এলাকায় শোঁকের ছায়া নেমে আসে।
গত ১৯ মে বুধবার সকালে বনগাঁও গ্রামের স্থানীয় হাসপাতাল মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরাসহ এলাকাবাসি গভীর শোক প্রকাশ করেছেন
























