ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে ডামুড্যা অফির্সাস ক্লাবে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মর্তুজা আল মুঈদ ।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজলা পরিষদের চেয়ারম্যান মোঃআলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহি ,ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ শেখ মোস্তফা খোকন, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলার ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম,ডামুড্যা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, ডামুড্যা থানার এস আই সজল,ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল,ডামুড্যা উপজেলার দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তজা আল মুঈদ সভার শুরুতে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।
























