সোনারগাঁয়ের কাঁচপুরে কারখানায় গ্যাসের রাইজারের আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার ভোরে কাঁচপুর নয়াবাড়ি এলাকায় নিকি ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় এ ঘটনা ঘটে।
ভোরের কোন এক সময় কোন স্পার্ক থেকে গ্যাসের রাইজারে আগুন লেগে গেলে তা নেভাতে গিয়েই পাঁচ শ্রমিক দগ্ধ হন বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (২) মোহাম্মদ তানহারুল ইসলাম।
অগ্নিদগ্ধরা হলেন- বশির(৩৮), মেহেদী(২৮), আলম(২৭)নাসির(২৪) ও হেভেন চাকমা(২১)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, ডাইংয়ের কর্মকর্তা ও স্থানীয়দের বরাত দিয়ে মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, ভোরে কারখানাটির গ্যাসের রাইজারে আগুন লাগার সংবাদে আমরা গিয়ে আগুন নেভাই। এ সময় আগুনে কেউ দগ্ধ আছে কি না জানতে চাইলে তারা আমাদের জানায় কেউ দগ্ধ হয়নি। পরে আবার আগুন লাগার সংবাদে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে আল বারাকা হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে গেলে জানতে পাই তাদেরকে ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
























