শাকিল খান ফুলবাবু, বদরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় গরুর মাংস ভাগাভাগি নিয়ে ভাতিজা হেলালের (২৪) লাঠির আঘাতে চাচা রফিকুল ইসলাম (৬০) নিহত হয়েছেন।শুক্রবার( ২১ মে) বিকেলে উপজেলার ৮নং রামনাথপুর ইউনিয়নের দক্ষিণ মুকশেদপুর বানুয়াপাড়ায় এ খুনের ঘটনা ঘটে।
হত্যার শিকার রফিকুল ইসলাম বানুয়াপাড়া গ্রামের মৃত্যু মোসলে উদ্দিনের ছেলে।ঘাতক ভাতিজা একই গ্রামের তোবারোক ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়,গ্রামের কয়েক জন লোক মিলে একটি গরু ক্রয় করে মাংস ভাগভাগি করে নেওয়ার জন্য।গরু জবাই করার পর মাংস নিয়ে দুই ভাই মোঃ তোবারোক ইসলাম (৬৫) ও মোঃ রফিকুল ইসলামের (৬০) তাদের মধ্যে কথাকাটাকটি লাগে থেমে গেলে কিছুক্ষণ পর তোবারোকের ছেলে মোঃ হেলাল ও বেলাল এগিয়ে আসে।পরে হেলালের সাথে থাকা লাঠি দিয়ে চাচা রফিকুল ইসলামকে মাথায় আঘাত করে ।আহত অবস্থা বদরগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বদরগঞ্জ থানার ওসি মোঃ হাবিবুর রহমান বলেন,আসামী ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।মামলা প্রক্রিয়াধীন ।
























